মাদারীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৯, ১৭:৩৬আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩

মাদারীপুর মাদারীপুরে পুকুরে ডুবে কানিজ (৩) ও রুশান (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে কালকিনি পৌরসভার চরঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশু মামাতো-ফুফাতো ভাইবোন। তারা দুইজনেই চরঝাউতলা এলাকার বাসিন্দা।

কানিজ কামাল বেপারীর মেয়ে ও রুশান কাইয়ুম সরদারের ছেলে।

স্বজনরা জানান, দুপুরে খেলতে গিয়ে অসাবধানবশত বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় কানিজ ও রুশান। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে প্রথমে কানিজ ও পরে রুশানের দেহ পানিতে ভেসে ওঠে। উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার এই থকর নিশ্চিত করে জানান, দুই শিশুর পরিবার থেকে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করা হয়নি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম