এক লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে জিসিসি

গাজীপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৯, ২২:০৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:০৫

এক লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে জিসিসি

১৯ জানুয়ারি জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে প্রায় এক লাখ শিশুকে এই ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে জিসিসি এর হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কে এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান রাজস্ব কর্মকর্তা কামাল হোসেন, মেডিক্যাল অফিসার ডা. রহমত উল্লাহসহ আরও অনেকে।

ডা. মো. রহমত উল্লাহ জানান, আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের দুইটি জোনে ২৭টি ওয়ার্ডে ৯৬ হাজার ১১০জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ১১ হাজার ২৪১ জন শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৮৪ হাজার ৮৬৯জন শিশু রয়েছে। ওই দিন ক্যাপসুল খাওয়ানোর জন্য ২৫৯টি কেন্দ্রে, ১৩টি মোবাইল কেন্দ্র, ৬টি স্থায়ী কেন্দ্র এবং ৭টি ভ্যাকসিন ব্যাংক থাকবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম