রাঙামাটিতে অস্ত্রসহ আরাকান লিবারেশন পার্টির দুই সদস্য আটক

রাঙামাটি প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৯, ১৬:২২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৬:৩০

রাঙামাটিতে অস্ত্রসহ আরাকান লিবারেশন পার্টির দুই সদস্য আটক রাঙামাটির রাজস্থলী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরাকান লিবারেশন পার্টির দুই সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার গবাছড়ি এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে তাদের আটক করা হয়েছে। এসময় আটকদের কাছ থেকে ১টি জিও রাইফেল, ২৪ রাউন্ড অ্যামুনিশন ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- রাঙামাটি জেলার কাউখালী বেতবুনিয়া এলাকার সুইচিং মং মারমার ছেলে চাচিং মারমা (২৯) ও রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা কাকরাছড়ি পাড়ার মংরাই মারমার ছেলে উংসিংনু মারমা (৩২)।

পুলিশ জানায়, আটকদের মধ্যে চাচিং মারমা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান লিবারেশন পার্টির একজন প্রশিক্ষত সদস্য। তিনি ২০১৭ সালে মিয়ানমারে প্রশিক্ষণ গ্রহণ করেন। অপরজন উংসিংনু মারমাও এলাকায় মারমা লিবারেশন পার্টির সদস্য হিসেবে পরিচিত।

সূত্র আরও জানিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার কারিগরপাড়া এলাকায় মারমা লিবারেশন পার্টির নাম করে আরাকান লিবারেশন পার্টির সদস্যরা সশস্ত্র অবস্থান করে চাঁদা তুলতে শুরু করেছে ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য বিভিন্নভাবে সংগ্রহ করছে। এছাড়াও সশস্ত্র দলটি স্থানীয় সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ছায়া সংগঠন তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও খবর পাওয়া যায়। সশস্ত্র দলটি বিভিন্ন এলাকায় নিজেদের মগ পার্টি নামেও প্রচার করছে বলে জানিয়েছে সূত্রটি। এছাড়াও সীমান্ত এলাকায় খুন, গুম, হত্যা, লুটপাট, চাঁদাবাজির মাধ্যমে ক্রমান্বয়ে তাদের আধিপত্য বিস্তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, যৌথ বাহিনীর অভিযানে রাজস্থলীতে আরাকান লিবারেশন পার্টির দুই সদস্যকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের বিতাড়িত করতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম