কুমিল্লায় নির্বাচনি সহিসংতায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ০৪:৩৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০৪:৫১

কুমিল্লা কুমিল্লার লাকসামে নির্বাচনি সহিসংতায় আহত আওয়ামী লীগ নেতা ফয়জুল্লাহ মারা গেছেন। বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন জেলার লাকসাম উপজেলার ১ নম্বর বাকই ইউনিয়নের কৈত্রা ভোটকেন্দ্রে বিএনপির কর্মীদের হামলায় তিনি আহত হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

মামলা ও পরিবারের উদ্ধৃতি দিয়ে লাকসাম থানার ওসি জানান, গত ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট চলাকালে বাড়ির পাশে কৈত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপির কর্মীদের হামলায় আহত হয়েছিলেন লাকসাম উপজেলার বাকই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. ফয়জুল্লাহ। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লার একটি হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

এর আগে ওই হামলার ঘটনায় ভোটের দিন রাতে নিহতের ছেলে ফয়সাল বাদী হয়ে স্থানীয় বিএনপি কর্মী নাছির উদ্দিনসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তার জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম