টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ০৬:০৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০৬:১৮

কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রশিদ (৪৭) ও আবুল কালাম (৩৫) নামের দুজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় এলজি এবং ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বুধবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফনদীর খুরেরমুখ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ প্রকাশ ডাইল্যা (৪৭) টেকনাফের সাবরাং ইউনিয়নের কচুবুনিয়া এলাকার মৃত এনাম শরীফের ছেলে ও আবুল কালাম (৩৫) একই ইউনিয়নের কাটা বনিয়ার আব্দুর রহমানের ছেলে। এরা দুইজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশের।

পুলিশের জানায়, এই ঘটনায় পুলিশের টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ, কনস্টেবল হৃদয়সহ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

এ ব্যাপারে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে মাদক উদ্ধারের জন্য টেকনাফ থানা পুলিশের একটি টিম রাতে অভিযানে নামেন। এসময় রাত আনুমানিক ২টার দিকে খুরেরমুখ এলাকায় পৌঁছালে  পুলিশের উপস্থিতি টের পেয়েই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ, ৫টি দেশীয় অস্ত্র ও ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।’  

ওসি আরও জানান, নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। এদের মধ্যে আবুল কালামের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, মানব পাচারসহ ১০টি এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক