ফেনীতে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ০৪:০৭আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০৪:১৬

ফেনী

ফেনীর ছাগলনাইয়ায় নিখোঁজের ছয় দিন পর আবুল কালাম (৫৬) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকালে বাড়ির টয়লেটের সেফটি ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবুল কালাম উপজেলার রাধানগর ইউপির পশ্চিম মধুগ্রাম মিদ্দা বাড়ীর মৃত সামছুল হকের ছেলে।

ওসি এমএম মুর্শেদ পিপিএম বাংলাট্রিবিউনকে বলেন,’পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার স্ত্রীকে মারধর করেন আবুল কালাম। ওইদিনই সন্ধ্যা থেকেই নিখোঁজ হন তিনি। বন্ধ ছিল মোবাইল ফোনও । আবুল কালামের ছোট ভাই আবু তাহেরের স্ত্রী বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকে লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত আবুল কালাম সেনাবাহিনীর (বেসামরিক) অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন । তিনি সেখানে বাবুর্চির কাজ করতেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রেখা আক্তার ও ছেলে হাসানকে থানায় নেওয়া হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক