রামেকে ৬ বছর ধরে বেওয়ারিশ ১০ লাশের দাফন সম্পন্ন

রংপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ১২:২৮আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১২:৩৬

রামেকে ৬ বছর ধরে বেওয়ারিশ ১০ লাশের দাফন সম্পন্ন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেড হাউজে ছয় বছরের বেশি সময় ধরে পড়ে থাকা বেওয়ারিশ ১০ লাশ অবশেষে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জানাজা শেষে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে লাশগুলো দাফন করা হয়।  রংপুর মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ডা. অজয় রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের সর্দ্দার দফতর সূত্রে জানা গেছে, রংপুর জেলায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে মৃত্যুবরণ করা ১০টি লাশ বেওয়ারিশ হিসেবে হাসপাতালের ডেড হাউজে ছয় বছরের বেশি সময় ধরে পড়ে ছিল। কোনও স্বজন বা পরিচিত কেউ লাশগুলো নিতে আসেনি। এদিকে ডেড হাউজের তিনটি ফ্রিজের দুটি দীর্ঘদিন ধরে বিকল। একটি কোনও রকমে সচল থাকলেও সেটিও টিকমতো কাজ করে না। ফলে ১০টি বেওয়ারিশ লাশ অযত্নে অবহেলায় সেখানে পড়ে ছিলো। ফ্রিজিং ব্যবস্থা ভালো না থাকায় বেশির ভাগ লাশ বিকৃত হয়ে কোনোটা কঙ্কাল এবং কোনটা গলে পচে যায়। ফলে ডেড হাউজের আশেপাশে সাধারণ মানুষের যাতায়াত করাই কঠিন হয়ে পড়েছিল।

হাসপাতালের ডোম মানু জানান, ‘লাশগুলোর একটিকেও চেনার কোনও উপায় ছিল না। ডেড হাউজের ফ্রিজ ভালো থাকলে লাশগুলোর এমন অবস্থা হতো না। কারণ বেওয়ারিশ হিসেবে লাশগুলো থাকলেও নিখোঁজ হিসেবে অনেকের স্বজন ডেড হাউজে আসতেন। তবে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তারা লাশ চিনতে পারেনি। ফলে তারা ফিরে গেছেন।’

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মানিক জানান, ‘বেওয়ারিশ লাশগুলো দাফন করার জন্য অনেকবার জেলা ও পুলিশ প্রশাসন এবং সিটি করপোরেশনকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে লাশগুলো ডেড হাউজে পড়েছিল।’

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. অজয় রায় জানান, ‘আমি এবার চিঠি ছাড়াও ব্যক্তিগতভাবে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসন ও সিটি মেয়রকে বেওয়ারিশ লাশ সৎকার করার অনুরোধ করি। ফলে তাদের সবার ঐকান্তিক চেষ্টায় রংপুর সিটি করপোরেশনের অর্থায়নে ১০টি বেওয়ারিশ লাশ জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।’

অন্যদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন জানান, ‘পুলিশ কমিশনারের উদ্যোগে ১০টি লাশ দাফন করা হয়েছে।’

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম