নোয়াখালীতে গার্মেন্ট শ্রমিক খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ১৪:০৩আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৪:১৫






আটক শেখ সেলিম
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লুকিয়া গ্রামে ছুরিকাঘাতে পারভিন আক্তার (১৯) নামে এক গার্মেন্টস শ্রমিক খুনের ঘটনায় তার স্বামী শেখ সেলিমকে আটক করা হয়েছে। শুক্রবার মধ্য রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল চট্টগ্রামের চাটগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।




আটককৃত শেখ সেলিম (২৯) চট্টগ্রামের চাটগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি। তার বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার ডিগ্রি গ্রামে।
জেলা পিবিআই-এর বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল স্থানীয় সাংবাদিকদের কাছে প্রেস ব্রিফিংকালে জানান, ‘সেলিম চট্টগ্রামের চাটগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকায় থেকে রাজমিস্ত্রির কাজ করতো। ফাহিমা ওই এলাকায় থেকে পোশাক কারখানায় কাজ করতেন। সেখানে তাদের পরিচয় হয়। পরে তাদের বিয়ে হয়। বিয়ের পর সেলিমের আরও এক স্ত্রী ও সন্তান রয়েছে জেনে ফাহিমা সেলিমের সঙ্গে ঘর করতে অস্বীকৃতি জানায়। এতে সেলিম ক্ষিপ্ত হয়। গত বুধবার (৯ জানুয়ারি) সেলিম নোয়াখালী এসে ফাহিমাকে মোবাইল ফোনে বাড়ির পাশে ডেকে নেয়। সেখানে তাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে চট্টগ্রাম ফিরে যান। ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের সময় পেটে বিদ্ধ অবস্থায় একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সেলিমের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের চাটগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকায় একটি টিনশেড ঘর থেকে সেলিমকে আটক করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম