যমুনা ইলেকট্রনিকসের ১৩ শোরুম উদ্বোধন করলেন বুবলী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ মে ২০২৪, ১৫:৫৯আপডেট : ০৪ মে ২০২৪, ১৭:০৭

চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারীতে উদ্বোধন করা হয়েছে যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ শোরুম ‘হক ইলেকট্রনিকস’। শনিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় নজির আহমেদ মার্কেটের এ শোরুমের ফিতা কেটে উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিকস এন্ড অটোমোবাইলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্র নায়িকা শবনম বুবলী। 

এ সময় ডিলার হক ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী ইকরামুল হক ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ যমুনা ইলেকট্রনিকসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শোরুম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিত্র নায়িকা শবনম বুবলী বলেন, ‘যমুনা গ্রুপের যাত্রা শুরু আজ থেকে ৫০ বছর আগে। নিশ্চয় প্রোডাক্টের গুণগতমান ঠিক আছে বলেই সেটি সম্ভব হয়েছে। যমুনা ইলেকট্রনিকসের পণ্য বিদ্যুৎ সাশ্রয়ী। আমরা চাই দেশের টাকা দেশেই থাকুক, দেশের পণ্য দেশেই থাকুক। যমুনার ৪১টি কোম্পানি বিভিন্ন খাতে কাজ করছে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে চালু হওয়া এ শোরুমে উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। 

শোরুমে যমুনা ইলেকট্রনিকস উৎপাদিত টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক আয়রন, ফ্যানসহ সব পণ্য পাওয়া যাচ্ছে।

এরপর নগরীর হোটেল পেনিন্সুলায় যমুনা ইলেকট্রনিকস অটোমোবাইলসের উদ্যোগে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ী পার্টনারদের নিয়ে এক প্রাণবন্ত ‘বিজনেস মিট’র
আয়োজন করা হয়। এতে চট্টগ্রামে প্রতিষ্ঠানটির অটোমোবাইলসের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সেখানে জাঁকজমকের মাধ্যমে উদ্বোধন করা হয় হক ইলেকট্রনিকসের আরও ১২টি শোরুম। এসব শোরুম চট্টগ্রামের বিভিন্ন স্থানে অবস্থিত। চিত্রনায়িকা শবনম বুবলী ফিতা কেটে এসব শোরুমের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ। এ ছাড়া যমুনা ইলেকট্রনিকসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের কর্মকর্তারা বলেন, উৎপাদন শুরুর প্রথম দিন থেকেই আধুনিক যন্ত্রপাতি অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত কাঁচামাল ও প্রতিনিয়ত উদ্ভাবনী উৎকর্ষ সাধনের ফলে যমুনা আজ দেশে এক নম্বর কোয়ালিটির ইলেকট্রনিকস ব্র্যান্ড। চট্টগ্রামে আজ থেকে দেশে সেরা ব্র্যান্ডটি হক ইলেকট্রনিকসের মাধ্যমে বৃহত্তম চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকের কাছে পৌঁছে যাবে।

অনুষ্ঠানে হক ইলেক্ট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক আশাবাদ ব্যক্ত করে বলেন, যমুনা ইলেক্ট্রনিকসের সঙ্গে আমাদের পথচলা সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধিময় হবে এবং পারস্পারিক সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে ব্যবসায়ী অগ্রগতি ত্বরান্বিত হবে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি