ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে আহত ব্যাংক কর্মকর্তা টিটুও মারা গেলেন

লালমনিরহাট প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ১৭:৫৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৭:৫৯

ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে আহত ব্যাংক কর্মকর্তা টিটুও মারা গেলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাজীরহাট রেলওয়ে ক্রসিং এলাকায় বুড়িমারীগাড়ী কমিউটার ট্রেনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ মারা যান শুক্রবার (১১ জানুয়ারি)।  তার মৃত্যুর পর ওই দুর্ঘটনায় গুরুতর আহত  অপর মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা আলীকুজ্জামান টিটুও (৩৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শনিবার।

আলীকুজ্জামান টিটু গজঘণ্টা ইউনিয়নের আবদুল গফুরের ছেলে। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা আনসার ভিডিপি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাসুদার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় গুরুতর আহত আলীকুজ্জামান টিটুও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শনিবার। তার মৃতদেহ নিয়ে আসার পর দাফন করা হয়েছে।’

উল্লেখ্য,  শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাজীরহাট রেলওয়ে ক্রসিংয়ে বুড়িমারীগামী একটি কমিউটার ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম