ময়মনসিংহে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা, পুলিশসহ আহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৯, ০৯:২০আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০৯:২১

ময়মনসিংহে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা, পুলিশসহ আহত ৩

ময়মনসিংহ মহানগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স নূর সন্সের প্রধান কার্যালয়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এসময় পুলিশ উপস্থিত হলে ডাকাতদের পালিয়ে যাওয়ার সময় ছোড়া গুলিতে পুলিশ সদস্যসহ ৩ জন আহত হয়েছেন।

রবিবার (১৩ জানুয়ারি) সকালে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুরুল আলম জানান, শনিবার রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটেছে। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ডাকাতদের বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা, পুলিশসহ আহত ৩

তিনি আরও জানান, মহানগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স নূর সন্সের প্রধান কার্যালয়ের পেছন দিক থেকে ১৫-২০ জনের ডাকাতদলের সদস্য ছাদ টপকে ভেতরে প্রবেশ করে প্রথমে সিসি ক্যামোরার লাইন কেটে ক্যামেরা অকার্যকর করে দেয়। পরে সিকিউরিটি গার্ড বাবুল হোসেন ও বেলালকে মারধর করে রশি দিয়ে বেঁধে আটকে রাখে। কার্যালয়ের বেশ কয়েকটি তালা কেটে ভেতরে প্রবেশ করার চেষ্টা চালায়। এসময় আটকে রাখা সিকিউরিটি গার্ডদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় সামনে থাকা টহল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ডাকাতের গুলিতে ৩ নম্বর পুলিশ ফাঁড়ির টিএএসআই সাখাওয়াত হোসেন ডান হাতে গুলিবিদ্ধ হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সিকিউরিটি গার্ড বাবুল জানান, রাতে দুজন দায়িত্ব পালন করছিলাম। কোনও কিছু বুঝে ওঠার আগেই আমাদের দুজনকে বেঁধে ফেলে এবং মারধর করে ডাকাত দলের সদস্যরা। একে একে বেশ কয়েকটি তালা কেটে কার্যালয়ের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে তারা। আমাদের চিৎকারে আশপাশের ও রাস্তার মানুষ ছুটে আসলে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ১৫-২০জনের একটি দল ডাকাতি করতে এসেছিল বলেও জানায় বাবুল। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক