সাহেবগঞ্জের আখের খামারে ফের আগুন, শ্রমিক আটক

গাইবান্ধা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৯, ১১:৪৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১১:৫৪

আখের খামারে আগুন রংপুর চিনিকলের গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ আখের খামারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আখ কাটা মৌসুম শুরু থেকে এ পর্যন্ত  এই খামারে পাঁচবার অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সাড়ে ৪০০ বিঘা জমির আখ পুড়ে গেছে। সর্বশেষ শনিবার (১২ জানুয়ারি) খামারে আগুনের ঘটনায় ৮০ বিঘা জমির আখ পুড়ে গেছে। এসময় আগুন দেওয়ার অভিযোগে ফরিদুল ইসলাম নামে এক শ্রমিককে আটক করে পুলিশ।

আটক ফরিদুল গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রমজান আলীর ছেলে।  

পুলিশ ও খামার কর্তৃপক্ষ জানায়,সাহেবগঞ্জ আখের খামারে পরপর পাঁচবার আগুনের ঘটনা ঘটেছে। আগুনে শতশত বিঘার আখ পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। শনিবার খামারে আবারও আখের জমিতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে আখ  ক্ষেতে আগুন দেওয়ার অভিযোগে শ্রমিক ফরিদুলকে আটক করে পুলিশ।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন জানান, ‘কোনও একটি মহল এ ঘটনার সঙ্গে জড়িত। নিজেদের স্বার্থ উদ্ধারে পরিকল্পিতভাবে আখ ক্ষেতে আগুন দিচ্ছে। আগুনে সাড়ে শতাধিক বিঘা জমির আগুন পুড়ে গেছে। যা মিলে ব্যবহারের উপযোগি নয়। এতে চিনিকলটি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।’ 

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, আখ খামারের আগুনের ঘটনায় তদন্ত চলছে। কী কারণে এবং কারা আখ ক্ষেতে আগুন দিচ্ছেন তা সনাক্তের চেস্টা চলছে। শনিবার আগুন দেওয়ার ঘটনার সময় ফরিদুল নামে এক শ্রমিককে আটক করে পুলিশ ও মিলের আনসার সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ আখে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে ফরিদুল। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম