হিলিতে ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ আসামি গ্রেফতার

হিলি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৯, ১৩:২০আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৩:৪২

গ্রেফতার দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে এক মাদকব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো, হিলির উত্তরবাসুদেবপুর গ্রামের মৃত জাফর উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৬), একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে গোলাম মাবুদ টুকু (৩৫), ধরন্দা এলাকার আজমত মোল্লার ছেলে শরিফ উদ্দিন মোল্লা (৩৪), হিলির সিংড়াপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে আব্দুস সালাম (৩৭), নবাবগঞ্জ উপজেলার শেরনগর গ্রামের মৃত মনোয়ার হোসেনের ছেলে আজিজুল ইসলাম (২৮)।

ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, হাকিমপুর থানা পুলিশের বিশেষ একটি টিম  রবিবার ভোরে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এদিকে পুলিশের আরেকটি টিম হিলির ডাঙ্গাপাড়া এলাকার ঘনশ্যামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ কেজি ৬শ’ গ্রাম তরল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের সকলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম