নড়াইলে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

নড়াইল প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৯, ১৭:২৪ আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৭:২৭

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (ফাইল ফটো) আগামী শনিবার (১৯ জানুয়ারি) নড়াইলের তিন উপজেলার ৯৪ হাজার ২৬৮ জন শিশুকে দ্বিতীয় রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে নড়াইল সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলা অ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) পালন উপলক্ষে নড়াইল স্বাস্থ্য বিভাগ এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন নড়াইলের সিভিল সার্জন ডা. আসাদুজ্জামান মুন্সী টনি। অ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক মো. শামসুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম, মেডিক্যাল অফিসার ডা. অলোক বাগচী, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হারাধন চন্দ্র মজুমদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর সিদ্দিকী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোল্যা ফোরকান আলী প্রমুখ।

সভায় জানানো হয়, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।  

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ