ভারত থেকে বেনাপোল বন্দরে পৌঁছেছে বিআরটিসির ৪টি বাস ও ২৫টি ট্রাক

বেনাপোল প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ০৪:১৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৪:১৭

ভারত থেকে বেনাপোল বন্দরে পৌঁছেছে বিআরটিসির ৪টি বাস ও ২৫টি ট্রাক

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ নামে ভারত থেকে বিআরটিসির বাস ও ট্রাক মিলিয়ে ২৯টি যানবাহন আমদানি হয়ে বেনাপোল বন্দরে এসেছে বলে কাস্টমস অফিস সূত্রে জানা গেছে। কর্তৃপক্ষ জানায়, এই বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এসব বাস ঢাকার রাস্তায় নামানো হবে। এগুলো বর্তমানে খালাসের অপেক্ষায় বেনাপোল বন্দরের টিটিআই টার্মিনালে রাখা হয়েছে। প্রথম চালানে ৪টি এসি সিঙ্গেল ডেক বাস ও ২৫টি ট্রাক এসেছে ভারত থেকে। বেনাপোলে আসা দুটি শীতাতাপ নিয়ন্ত্রিত বাসের গায়ে লাল ও সবুজ রঙ করা হয়েছে।

জানা গেছে, এই মাসের শেষ দিকেই আরও ১০টি দ্বিতল বাস, ৫টি এসি বাস, ৪২টি সাধারণ বাস এবং ২৫টি ট্রাক আসবে ভারত থেকে। ভারতের সহজ শর্তের ২০০ কোটি ডলার ঋণের আওতায় ৬০০ বাস ও ৫০০টি ট্রাক আমদানি করা হচ্ছে। এসব বাসের মধ্যে ৩০০টি দ্বিতল বাস, ১০০টি একতলা সাধারণ বাস এবং ২০০টি এসি বাস আসার কথা রয়েছে। দ্বিতল ও একতলা এসি বাসগুলো তৈরি করছে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অশোক লিল্যান্ড। আমদানি করা সব বাস-ট্রাক আগামী এপ্রিল মাসের মধ্যে দেশে চলে আসবে বলে জানান বিআরটিসি কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, ‘বিআরটিসি বাসগুলো বন্দরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখে সব আনুষ্ঠানিকতা শেষে বাসগুলো বন্দর থেকে খালাস দেওয়া হবে। বাসগুলো দ্রুত খালাসের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান