কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে শিশুসহ আহত ৪

যশোর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ০৬:১৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৬:১৯

যশোর

বাড়ির পাশে বালুর ঢিবির ওপর থেকে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে দুই শিশু ও তাদের দু’জন মা আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-ঝাঁপা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। মণিরামপুর থানার ওসি সাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আহতরা হলেন- ফাতেমা (৭) ও তার মা লাবনী (২৩) এবং রাসেল (৬) ও তার মা দিলারা বেগম (২৮)। তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত দিলারা বেগম জানান, বিকেলে বাড়ির উঠানে বসেছিলেন  তারা। উঠানের একপাশে একটি বড়ইগাছের পাশে বালির ঢিবি রয়েছে; তার পেছনে রয়েছে একটি বাগান। তার ছেলে রাসেল ও ভাইয়ের মেয়ে ফাতেমা বড়ইগাছের ওইপাশে খেলা করছিল। হঠাৎ তারা দুটি বস্তু পেয়ে তাদের দিকে ছুড়ে দিয়ে বলে- দেখো তো কী জিনিস। এরপরই একটি বোমা বিস্ফোরিত হয় এবং এতে তারা চারজন কমবেশি আহত হন। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ জানান, ২৪ ঘণ্টা পার না হলে শিশুদের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে তাদের মায়েরা আশঙ্কামুক্ত।

মণিরামপুর থানার ওসি সাহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম