ফুলবাড়ীতে জুয়া খেলার অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ১৯

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ০৬:৫১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৬:৫১

কুড়িগ্রাম

জুয়া খেলার অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক ও দুই গ্রাম পুলিশসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৪ জানুয়ারি) ভোররাতে উপজেলার সীমান্তবর্তী মধ্য-কাশিপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তারা ওই এলাকার মৃত হাগুরা মামুদের ছেলে আমির উদ্দিনের বাড়িতে বিভিন্ন ভাগে ভাগ হয়ে জুয়ার আসরে খেলছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো- মধ্য কাশিপুর গ্রামের মনসুর আলীর ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রশিদুল ইসলাম (৩৭), একই গ্রামের মৃত ছাবের আলীর ছেলে গ্রাম পুলিশ জাবেদ আলী (৫০), ধর্মপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম (৪৯), একই গ্রামের সামাদ আলীর ছেলে রুহুল আমিন (৩২), উত্তর কাশিপুর গ্রামের মৃত আজগার আলীর ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম (৪২), একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে আবু তালেব (৩৭), অনন্তপুর গ্রামের মৃত জব্বারের ছেলে হাবিবুর রহমান (৪২), মৃত অছিমুদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৭), আজগার আলীর ছেলে ফরিদুল হক দুলু (৫১), মৃত মনসুর আলীর ছেলে আবুল হোসেন (৫৮), মৃত ভদং শেখের ছেলে লুৎফর রহমান (৪৭), মৃত এনছান আলীর ছেলে বাবুল মিয়া (৪০), মধ্য কাশিপুর গ্রামের মৃত বাছেদ আলীর ছেলে হায়দার আলী (৩৭) একই গ্রামের মৃত ছাদের আলীর ছেলে গ্রাম পুলিশ আবদুর রহমান (৫৪), মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৩৬), মৃত রোস্তম আলীর ছেলে একরামুল হক (২৯), আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর আলম (২২), আজগার আলীর ছেলে আব্দুল বারেক (৩৪), পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানার শুকুরটারী গ্রামের সাইফুর রহমানের ছেলে আবু বকর সিদ্দিক (২২)।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

 

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম