সাতক্ষীরায় ‘মাদক ব্যবসায়ী’র গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৯, ১১:১৮আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১১:২১

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার তালা উপজেলায় মইজুদ্দিন আহমেদ টুলু (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার তেতুলিয়া বিশ্বাসপাড়া নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, টুলু একজন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলে সে নিহত হয়েছে।

নিহত  মইজুদ্দিন আহমেদ টুলু সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি মাঝেরপাড়া গ্রামের শামসুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দা নাজমুল ইসলাম জানান, খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া বিশ্বাসপাড়া মোড় এলাকার রাস্তার পাশে  মরদেহটি স্থানীয়রা দেখতে পায়। মরদেহের পাশে একটি টিভিএস মোটরসাইকেল পড়ে ছিলো। অপরিচিত হওয়ায় মসজিদের মাইক থেকে মাইকিং করা হয়। এরপর পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘লাশটির মাথায়, বুকে ও পায়ে গুলির চিহ্ন রয়েছে। মরদেহের পাশে একটি মোটরসাইকেল ও কয়েকটি ফেনসিডিল পাওয়া গেছে। ধারণা করছি সে একজন মাদক ব্যবসায়ী। ভোরে মাদক ব্যবসায়ীদের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম