চাঁদপুরের ১৫টি মিল থেকে ২ হাজার টন চাল কিনছে সরকার

চাঁদপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ১০:৩৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১০:৪০

চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) আমন চাল সংগ্রহ চলছে চলতি মৌসুমে চাঁদপুর থেকে সরকারিভাবে আমন (সেদ্ধ) চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবার খাদ্য অধিদফতর চাঁদপুর জেলার জন্য ২ হাজার ১৬ মেট্রিক টন আমন চাল সংগ্রহে বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ৯ মেট্রিক টন চাল মতলব দক্ষিণ উপজেলার জন্য বরাদ্দ দেওয়া হয়। বাকি ২ হাজার ৭ মেট্রিক টন চাল সরবরাহ করবের মিল মালিকরা। এই কার্যক্রম ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানায়, ৩৬ টাকা কেজিতে ২ হাজার ১৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবার। এ লক্ষ্যে ইতোমধ্যে তালিকাভুক্ত চাঁদপুর শহরের ১৫টি অটো রাইস মিলের মালিকদের সঙ্গে চাল সরবরাহের চুক্তি সম্পাদন হয়েছে। এর মধ্যে নিউ পূবালী অটোমেটিক রাইস মিল ১১৮.২৩০ মেট্রিক টন, মক্কা অটো রাইস মিল ১৪৮.২৬০ মেট্রিক টন, তপাদার রাইস মিল ১১৮.২৩০ মেট্রিক টন, রওশন রাইস মিল ১৪৮.২৬০ মেট্রিক টন, মঞ্জিল অটো রাইস মিল ১১৮.২৬০ মেট্রিক টন, রূপালী অটো রাইস মিল ১১৮.২৩০ মেট্রিক টন, বিসমিল্লাহ অটো রাইস মিল ১৩৫ মেট্রিক টন, শামীমা ১১৮.২৩০ মেট্রিক টন, ময়নামতি ১৪৮.২৬০ মেট্রিক টন, চাঁদপুর রাইস মিল ১১৮.৩৬০ মেট্রিক টন, খাজা বাবা ১১৮.২৩০ মেট্রিক টন, মেঘনা ১৪৮.২৬০ মেট্রিক টন, বাবা মাল্টিপল ১১৮.২৩০ মেট্রিক টন, মৌসুমী রাইস মিল ১৬৫.৭৬০ মেট্রিক টন ও আজমিরী রাইস মিল ১১৮.২৩০ মেট্রিক টন চাল বিক্রি করবে।

চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) ব্যবস্থাপক সালমা আক্তার জানান, ‘অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৮-১৯ কার্যক্রম ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। গত কয়েক দিনে সাড়ে ৭শ’ মেট্রিক টন চাল মিল মালিকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা সরকারের নীতিমালা ঠিক রেখে ভালোভাবে দেখে চাল নিচ্ছি। শতভাগ মানসম্মত চাল সংগ্রহ করা হচ্ছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের