কাহালুতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

বগুড়া প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ২১:০০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:০৩

বগুড়া

বগুড়ার কাহালুতে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেলের ধাক্কা লাগায় দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জামগ্রাম ইউনিয়নের কালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন– উপজেলার লোকনাথপাড়া গ্রামের মৃত সামসুল ইসলাম খানের ছেলে কাইমুল ইসলাম খান সুজা (৩০) ও একই গ্রামের মৃত সাবির উদ্দিন খানের ছেলে ফজলুল হক খান লেবু (৬৫)। এসময় আহত হওয়া বাকের একই গ্রামের ইছাহাক আলী ছেলে, যাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে কাহালু থানার ওসি শওকত কবীর জানান, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে সুজা, লেবু ও বাকের উপজেলার জামগ্রামের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে কালীপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক সুজা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এসময় বাইকটি রাস্তার পাশে তালগাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সুজা ও লেবু মারা যান। আহত হন বাকের।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহত দুজনের লাশ বাড়িতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে কাহালু থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান