সাংবাদিকের বিরুদ্ধে এমপির ১০ কোটি টাকার মানহানি মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ১৫:২৯আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৭:০৪

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সাতক্ষীরার যুগ্ম জেলা জজ (২ নম্বর আদালত)-এর আদালতে পেশকৃত মামলাটি রবিবার (২০ জানুয়ারি) শুনানি শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার মামলাটি দাখিল করা হয়।

মামলার বিবরণে বলা হয়, গত ৫ জানুয়ারি সাতক্ষীরার দৈনিক সাতনদী পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার বাহিনীর হাতে সংখ্যালঘু নির্যাতন, প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি’ শীর্ষক একটি খবর প্রকাশিত হয়। মামলায় আরও বলা হয়, শ্যামনগরের মহাদেব মণ্ডল ও মহেন্দ্র মণ্ডলকে চিঠির লেখক বানিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা তাদের নয়। এ বিষয়ে তারা শ্যামনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান এবং তা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। মহাদেব ও মহেন্দ্র দাবি করেছেন, প্রধানমন্ত্রী বরাবর ওই চিঠি সম্পর্কে তাদের কিছুই জানা নেই। এমনকি চিঠিতে তাদের নাম বিভ্রাট করা হয়েছে। এ খবরের প্রতিবাদ জানানো হলে পত্রিকা সম্পাদক তার খবরটি সত্য বলে দাবি করেন এবং এ ব্যাপারে ধারাবাহিকভাবে আরও লিখবেন বলে হুমকি দেন। এ ঘটনার পরদিন দৈনিক সাতনদী পত্রিকায় মহেন্দ্র মণ্ডলের নাম ব্যবহার করে হাতে লেখা ‘মিথ্যা চিঠি’ হুবহু প্রকাশ এবং ‘জগলুল বাহিনী কর্তৃক কুলা সমর্থককে মারপিট, গাড়ি ছিনতাই’ শিরোনামে আরও একটি খবর প্রকাশিত হয়।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি মামলায় উল্লেখ করেন, এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করে তার অসাম্প্রদায়িক কার্যক্রমের ওপর আঘাত করা হয়েছে, মানসম্মানের হানি করা হয়েছে এবং তার নীতি নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তার সুনাম, খ্যাতি, মর্যাদা ও সম্মান বিনষ্ট করা হয়েছে। এর প্রতিকার পাওয়ার লক্ষ্যে তিনি দৈনিক সাতনদী সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন।

মামলার বিষয়ে জানতে চাইলে দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান জানান, ‘মামলার কথা শুনেছি মাত্র। তবে কোনও লিখিত কাগজপত্র পাইনি।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম