নেত্রকোনায় দোকান কর্মচারী খুনের ঘটনায় আটক ২

নেত্রকোনা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ২৩:০০আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২৩:৩৪

নেত্রকোনা নেত্রকোনা সদরের আমতলা পূর্বপাড়ায় দোকান কর্মচারী আশীষ কুমার সাহা (৪৮) খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুর ও বিকালে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন– জেলা সদরের আমতলা ইউনিয়নের মো. মতি মিয়ার ছেলে দিল মাসুদ (২২) ও শহরের বড়বাজার এলাকার নিতাই চন্দ্র সাহার ছেলে শান্ত সাহা (৩৫)।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিনগত রাত ৩টায় আমতলা পূর্বপাড়া গ্রাম থেকে আশীষের মরদেহ উদ্ধার করা হয়। আশীষ একই গ্রামের ক্ষিতীশ চন্দ্র সাহার ছেলে। তিনি শহরের বড়বাজার এলাকায় প্রতিমা বস্ত্রালয় নামে একটি দোকানে কাজ করতেন। ঘটনার দিন কাজ শেষে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন আশীষ। পথে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডটি পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জড়িতদের খুঁজে বের করে গ্রেফতার করতে অভিযানে নেমেছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম