চুয়াডাঙ্গায় সাংবাদিক আবু বকর চৌধুরীর স্মরণ সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ২৩:৩৪আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০৪

সাংবাদিক আবু বকর চৌধুরীর মৃত্যুতে দর্শনা প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়া মাহফিল দৈনিক মানবকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীর মৃত্যুতে চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ জানুয়ারি) মাগরিবের পর মানবকণ্ঠের চুয়াডাঙা জেলা প্রতিনিধি শরীফ উদ্দীনের আয়োজনে এ স্মরণ সভা হয়।

প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে স্মরণসভায় আবু বকর চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন– দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আজাদ হোসেন, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান সুমন, দর্শনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডল।

এ সময় উপস্থিত ছিলেন– প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদ হাসান রনি, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রাজু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

বক্তব্য শেষে আবু বকর চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ জুনাইদ হোসেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম