যশোরের শার্শা সীমান্তের ঘিবা, শাহজাদপুর, শিকারপুর ও শিকড়ি মাঠে শনিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক চারটি অভিযানে এক হাজার ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় শিকারপুর সীমান্ত থেকে রমজান আলী (২৬) নামে একজনকে আটক করা হয়। তার বাড়ি শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, চোরাচালানিরা শার্শার বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল পাচার করে আনছিল এমন তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়।








