অনুপ্রবেশের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ

লালমনিরহাট প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৯, ২০:২৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:১৭

পতাকা বৈঠকে অংশ নেওয়া বিজিবি-বিএসএফ সদস্যরা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে গ্রামবাসীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালানোর ঘটনায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। উভয় পক্ষের আলোচনা শেষে বিএসএফের ফেলে যাওয়া একটি শর্টগান, শর্টগানের একটি তাজা গুলি ও একটি ওয়াকিটকি বিএসএফকে ফেরত দেয় বিজিবি।   

শনিবার (১৯ জানুয়ারি ) দুপুর ১টা ১৫ থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে বিজিবির ৪ সদস্যের নেতৃত্ব দেন রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম ও ভারতীয় কোচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল বানারম্বর সাহু।

পতাকা বৈঠক শেষে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে বুড়িমারী জিরো পয়েন্টে বিএসএফের চেক পোস্টে উভয় পক্ষের মধ্যে এ বৈঠক হয়। বৈঠকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ এবং অনাকাঙ্ক্ষিত এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেছে বিএসএফ।’

প্রসঙ্গত, শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুংলিবাড়ী সীমান্তের কয়েকজন গরু চোরাকারবারী ভারতীয় সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ভারতীয় কোচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানি সদরের টহলরত দুজন বিএসএফ সদস্য চোরকারবারীদের ধাওয়া করতে করতে বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে  অনুপ্রবেশ করে। তারা স্থানীয় মুংলীবাড়ী এলাকার বাসিন্দা মৃত. নইমুদ্দিন মিয়ার ছেলে আজিমুদ্দিন ওরফে ভুট্টুর (৪৫) বাড়িতে হামলার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ধাওয়া করলে একটি শর্টগান ও ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। এ ঘটনার কড়া প্রতিবাদ জানায় বিজিবি। পরে শনিবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম