ভোলায় দুর্বৃত্তের দেওয়া আগুনে খালা-ভাগনির মৃত্যু

ভোলা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৯, ২১:০৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:১৫

ভোলা ভোলার লালমোহনে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে নারী ও শিশুসহ দুজন মারা গেছে।  শুক্রবার (১৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার চরভুতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খারাকান্দি গ্রামের মজিদা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতদের স্বজনদের উদ্ধৃতি দিয়ে ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ছয় মাস আগে সুরমার সঙ্গে জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের রফিকের বিয়ে হয়। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এ নিয়ে বিচার-সালিশও হয়। ১০ দিন আগে সুরমাকে ফেলে তার স্বামী চলে গেলে সুরমা চরভুতা ইউনিয়নে বড় বোন আংকুরার বাড়িতে ওঠেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে তারা ঘুমিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে আগুন ধরিয়ে দেয়।

আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই সুরমা মারা যান। সুরমার বোন আংকুরা ও তার মেয়ে খাদিজা আগুনে মারাত্মকভাবে আহত হন। চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ভোলা এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টায় ৭ বছর বয়সী খাদিজা মারা যায়। আহত আংকুরার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সুপার আরও জানান, নিহতের পরিবারের অভিযোগ, স্বামী রফিক এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ রফিককে ধরার জন্য কাজ করে যাচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম