টাঙ্গাইল-৬ আসনের সাবেক এমপি আব্দুল বাতেন আর নেই

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ১৭:৩১আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৭:৩৪

টাঙ্গাইল-৬ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাতেন বাহিনীর প্রধান ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন আর নেই (ইন্নালিল্লাহি...... রাজিউন)। রোববার (২০ জানুয়ারি) রাতে ঢাকার ন্যাম ভবনের নিজ কক্ষে ঘুমের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দেলদুয়ার উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আতোয়ার রহমান তার মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে ঢাকার ন্যাম ভবনের নিজ কক্ষে তিনি ঘুমিয়ে পড়েন। রাতের কোনও এক সময় ঘুমের মধ্যেই তিনি ইন্তেকাল করেন। সোমবার (২১ জানুয়ারি) বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ জানুয়ারি) নাগরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ায়ামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাননি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের