আটকের পর অধ্যক্ষ বললেন ‘আ.লীগ করায় দোষ হলে যেকোনও শাস্তি মেনে নেবো’

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ১৯:০২আপডেট : ২৫ জুন ২০২৫, ১৯:০২

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ক্যাপিটাল কলেজে অভিযান চালিয়ে কলেজের অধ্যক্ষ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মনোয়ার হোসেন খান মিনারকে (৩৮) আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২৫ জুন) বিকালে নগরীর রামবাবু রোড, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ক্যাপিটাল কলেজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দানকারী সেনাবাহিনীর ময়মনসিংহ সদর ক্যাম্প কমান্ডার মেজর জায়েদ সাদ আল রাব্বি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি এ কলেজের অধ্যক্ষ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মিনার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে দলীয় কর্মীদেরকে উজ্জীবিত করার কাজে লিপ্ত ছিল। দলীয় কর্মকাণ্ড জোরদারসহ সংগঠনকে পুনর্গঠন করার কাজেও জড়িত ছিল। পরে আরও তদন্ত শেষে কোনও পরিকল্পনা ছিল কি না জানা যাবে। অভিযানে তার ব্যবহৃত মোবাইলসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে। আটক মিনারকে কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

আটক অধ্যক্ষ মনোয়ার হোসেন খান মিনার বলেন, আমি আওয়ামী লীগ করি। আমি বঙ্গবন্ধুর সৈনিক। তবে দল ক্ষমতায় থাকাকালে আমি অবৈধ কোনও সুযোগ-সুবিধা নেয়নি। দল ক্ষমতায় থাকাকালে কোনও পদ আমি পাইনি। তাই ২০২০ সাল থেকে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে ছিলাম। এখনও দলীয় কোন কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত না। আমাকে কেন আটক করা হয়েছে আমি জানি না। আওয়ামী লীগ করার জন্যে যদি আমি দোষী হই তাহলে যেকোনও শাস্তি আমি মেনে নিতে প্রস্তুত আছি।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের