জাজিরা প্রান্তে বুধবার বসছে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১৩:১৪আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৫৫

পদ্মা সেতুর স্প্যান নিয়ে যাওয়া হচ্ছে জাজিরা প্রান্তে মুন্সীগঞ্জের মাওয়া থেকে পদ্মা সেতুর একটি স্প্যান ক্রেনে করে জাজিরা প্রান্তে নেওয়া হচ্ছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভাসমান ‘তিয়ান-ই’ ক্রেনে করে স্প্যানটি জাজিরা প্রান্তে রওনা হয়। এটি জাজিরা প্রান্তে সেতুর ষষ্ঠ স্প্যান। পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর এ খবর নিশ্চিত করেছেন। সেতু সংশ্লিষ্টরা বলছেন, সব ঠিকমতো হলে আগামীকাল বুধবার স্প্যানটি বসানো হবে।

তিনি বলেন, ‘সকালে তিয়ান-ই ক্রেনে করে জাজিরা প্রান্তে রওনা দিয়ে এখন স্প্যানটি পিলার ১৬ এর কাছে পৌঁছেছে। জাজিরা প্রান্তে পৌঁছার পর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর ধূসর রঙের স্প্যানটি বসানো হবে। জাজিরা প্রান্তে ষষ্ঠ স্প্যান বসানোর পর দৃশ্যমান হবে সেতুর ৯০০ মিটার।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী তিন দিনের মধ্যে স্প্যান বসানোর কাজটি সম্পূর্ণ করা। পিলারের কাছে পৌঁছানোর পরই স্প্যান বসানোর কাজ শুরু হবে।’

প্রকৌশলী আরও জানান, ‘জাজিরা প্রান্তের ৩৩ নম্বর পিলার পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে স্প্যান বসিয়ে যাবো।’

নাম প্রকাশ না করার শর্তে আরেক প্রকৌশলী বলেন, ‘নদীতে ড্রেজিং কাজ সম্পূর্ণ করার পর জাজিরা প্রান্তে স্প্যান নেওয়া হচ্ছে। এই ড্রেজিংয়ের কারণেই কিছু দেরি হলো। এটি জাজিরা প্রান্তে সেতুর ষষ্ঠ স্প্যান।’

পদ্মা সেতুর ৪২টি পিলারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসবে। সেতুর ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর পাঁচটি স্প্যান আগেই বসানো হয়েছে। এছাড়া মাওয়া প্রান্তের ৬ ও ৭ নম্বর পিলারের স্প্যান (সুপার স্ট্রাকচার) ‘ওয়ান এফ’ আপাতত সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের ওপর রাখা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক