ধুনটে অটোভ্যান ও ভটভটির সংঘর্ষে অজ্ঞাত নারী নিহত

বগুড়া প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১৬:২৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৬:৩০

সড়ক দুর্ঘটনা বগুড়ার ধুনটে অটোভ্যান ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চিকাশী তিনমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় এ খবর পাঠানো পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মন্তাজ আলী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে ব্যাটারিচালিত একটি অটোভ্যান যাত্রী নিয়ে জোড়শিমুল এলাকার দিকে যাচ্ছিল। ভ্যানটি সন্ধ্যা ৭টার দিকে চিকাশী তিনমাথা এলাকায় পৌঁছলে একটি ওষুধ কোম্পানির গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বিপরীত দিক থাকে আসা ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোভ্যানের ওই নারী যাত্রী মারা যান। খবর পেয়ে ধুনট থানা পুলিশ লাশ উদ্ধার করে।

অজ্ঞাত ওই নারীর পরিচয় জানার জন্য বিভিন্ন স্থানে ম্যাসেজ পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম