চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোর সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দীন তালুকদার এ খবর নিশ্চিত করেন।
নিহত শিক্ষার্থীর নাম কাজী মাহমুদুর রহমান। সে কলিজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাহমুদুর রহমান টেম্পুযোগে স্কুলে যাচ্ছিল। দেওয়ানহাট ওভারব্রিজের মুখে বিপরীতদিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ওই টেম্পুর সংঘর্ষ হয়। এতে মাহমুদুর রহমান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।








