৫ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জানুয়ারি ২০১৯, ২১:০২আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৩৯

চট্টগ্রাম টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রির সময় পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার রোহিঙ্গা যুবকের নাম মো. শাকের (২৪)। তিনি উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পে থাকেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (চট্টগ্রাম মেট্রো) উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানহাট ডিটি রোড থেকে শাকেরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে টিস্যু ও স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেটে আড়াই হাজার করে মোট পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

ওই রোহিঙ্গা যুবক সকালে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসে বলে তিনি জানান।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম