তৃতীয় পদ্মা সেতু করার চিন্তা করছে সরকার: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ১৯:২১আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:২৬

বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান (ছবি– প্রতিনিধি) বর্তমান সরকার তৃতীয় পদ্মা সেতু করার চিন্তা করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি আরও বলেছেন, দেশের সব জেলার সংযোগ সড়কগুলোকে ৪ থেকে ৬ লেন করবো।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহরের মহিলা কল্যাণকেন্দ্রের মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের কাজ চলছে। আমরা যমুনা নদীর উত্তরের শেষ সীমায় আরও একটি টানেল নির্মাণের কাজের পরিকল্পনা করছি।’

তিনি আরও বলেন, ‘সুনামগঞ্জে হাওর এলাকায় রেলপথ নির্মাণের উদ্যোগ শুরু হয়েছে। সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ হয়ে ঢাকা পর্যন্ত এ রেলপথ হবে।’

সুনামগঞ্জ জেলা মহিলা কল্যাণকেন্দ্রের সভাপতি নাহিদ আফরোজ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, পরিকল্পনামন্ত্রীর স্ত্রী জুলেখা মান্নান প্রমুখ।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম