১১০ মণ জাটকা ইলিশসহ র‍্যাবের হাতে ৩ জন আটক

মাদারীপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৯, ১১:৫১আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১২:০৮

১১০ মণ জাটকা ইলিশসহ ৩ জন আটক মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশসহ তিন জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মো. রইছ উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী চৌরাস্তা এবং কালকিনি উপজেলার মিয়ারহাট বাজারে অভিযান চালায় র‍্যাব। এ সময় মোট ১১০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় বরিশালের হিজলা উপজেলার ফানাপাড়া গ্রামের আরিফ হোসেন, নাসির সরদার ও দুলখোলা গ্রামের জামাল মাঝিকে আটক করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ বিক্রি ও সরবরাহ করার অপরাধে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক আরিফ হোসেন ও নাসির সরকারকে আড়াই হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা এবং কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম অভিযুক্ত জামাল মাঝিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

পরে জব্দকৃত জাটকাসমূহ জেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি