বিএনপি রাজনীতির মহাদুর্যোগে পতিত: ওবায়দুল কাদের

গাজীপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৯, ১৫:৩৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৬:০০

গাজীপুরে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পথিক যেমন পথ হারিয়ে দিশেহারা হয়ে যায়, নির্বাচনে পরাজয়ের পর বিএনপির অবস্থা সেরকম। বিএনপি আজ দিশেহারা পথিকের মতো পথ হারিয়ে সবকিছু তালগোল পাকিয়ে ফেলছে। তারা কী করবে, কী করবে না কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে। জাতীয় নির্বাচনে মহাপরাজয়ের পর বিএনপির অবস্থা এখন মহাবিপর্যয়ে পড়ার মতো। তারা রাজনীতির মহাদুর্যোগে পতিত।’

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী ফ্লাইওভারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এসে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপির নির্বাচনে আসা না আসা তাদের সিদ্ধান্তের ব্যাপার। তবে একটা দল নির্বাচনে অংশগ্রহণ না করার যে পরিণতি সেটা তাদের অচিরেই ভোগ করতে হবে। কারণ, এতে তারা আরও নতুন নতুন সংকটে পতিত হবে। এ দেশে মুসলিম লীগও একটা বড় দল ছিল। বিএনপিও মুসলিম লীগের পরিণতির দিকে যাচ্ছে কিনা! মনে হয় বিএনপি নির্বাচন বয়কটের মধ্য দিয়ে নিজেদের আরও সংকুচিত করার পথ, সর্বনাশা পথ ও আত্মঘাতী পথ বেছে নিয়েছে। তাদের অনুরোধ করবো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা নির্বাচন, ঢাকা উত্তর সিটি ও উপনির্বাচন আছে। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর কারণে যে আসনটি শূন্য রয়েছে সেটি এবং অন্য উপনির্বাচন, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপিসহ সব রাজনৈতিক নিবন্ধিত দলকে আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম