বান্দরবানে ৪ কাঠুরিয়াকে অপহরণ

বান্দরবান প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৯, ২৩:৩৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২৩:৩৭

বান্দরবান বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পানতলা থেকে ৪ বাঙালি কাঠুরিয়াকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। শুক্রবার (২৫ জানুয়ারি) বিকালে অপহরণের এ ঘটনা ঘটে।

অপহৃতদের মধ্যে  দুজনের  নাম মো. আনছার ও মো. জমির। অপর দুজনের নাম জানা যায়নি।তাদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।

স্থানীয়রা জানান,  এই চার বাঙালি কাঠুরিয়া  রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পানতলা এলাকায় গাছ  কাটতে  গেলে  কিছু উপজাতীয় সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে  যায়।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে সেনাবাহিনী গেছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম