যশোরে কাজী নাবিল এমপির বাড়িসহ ৬ স্থানে ককটেলের বিস্ফোরণ

যশোর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৯, ১৩:১৭আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২০:৪৪

কাজী নাবিল আহমেদ এমপির বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের স্থান

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের কাজীপাড়ার বাড়ির সামনেসহ শহরের ছয়টি স্থানে কমপক্ষে ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শনিবার (২৬ জানুয়ারি) রাত একটার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘ছয়টি স্থানে কমপক্ষে ১২টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।’

জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু বলেন, ‘রাত একটার পর কোনও এক সময় কে বা কারা বিস্ফোরণগুলো ঘটিয়েছে। সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়ির সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে এবং আরও একটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে।’

এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ভাই তৌহিদুল চাকলাদার ফন্টুর কাঁঠালতলার বাড়ির সামনে, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল খান ঘোপের সেন্ট্রাল রোডের বাড়ির পেছনে, গাড়িখানা রোডে শাহীন চাকলাদারের হোটেল জাবির ইন্টারন্যাশনালের সামনে, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইমামের রায়পাড়ার বাসার সামনে ও পুরাতন বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ বলেন, ‘এমপি সাহেব গতরাতে যশোরের বাসায় ছিলেন। আমরাও রাত ১১টা নাগাদ সেখানে ছিলাম। রাত দুইটার দিকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়। বোমাগুলো শক্তিশালী ছিল। নেতাকর্মীরা তখন সেখানে অবস্থান করলে হতাহতের ঘটনা ঘটতে পারতো।’

তিনি আরও বলেন, ‘এর আগে শহর আওয়ামী লীগের নেতা লাল, যুবলীগ নেতা টগর ও রাজিবুলের বাড়িতেও বোমা হামলা ও গুলি করা হয়। রাজিবুলের বাড়ির সিসিটিভি ফুটেজে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেছে।’

তার অভিযোগ, ‘নির্বাচনে মনোনয়ন না পেয়ে একটি চিহ্নিত মহল ফুঁসে ছিল। তারা যশোরে দখলবাজি করতে নানা কায়দায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আত্মপ্রকাশ করছে। এসব ঘটনা কারা ঘটিয়েছে যশোরবাসী সবাই জানে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এমপি সাহেব (কাজী নাবিল আহমেদ) ঠাণ্ডা প্রকৃতির মানুষ। তিনি আমাদের এসব উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে সকলকে ধৈর্য ধারণ করতে বলেছেন।’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, ‘বোমা হামলার ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশে পুলিশের সব শাখার পক্ষ থেকে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়। বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। আমরা আশাবাদী, খুব দ্রুত ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করতে পারবো।’

এদিকে, এই বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে আজ রবিবার দুপুরে শহরে জেলা ছাত্রলীগের ব্যানারে প্রতিবাদ মিছিল বের করা হয়।

 

/এএইচ/টিএন/এমওএফ
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম