রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের অর্ধগলিত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯

রাজধানীর শ্যামপুরের জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শ্যামপুর থানার এসআই মো. কামাল হোসেন জানান, শুক্রবার সকাল সোয়া ৭টার দি‌কে খবর পেয়ে টয়লেটের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। প‌রে বিকালের দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে এটি একজন পুরুষের (বয়স আনুমানিক ১৬ বছর) বলে ধারণা করা হচ্ছে। তার পরনে একটি হাফপ্যান্ট ও টি-শার্ট ছিল। তবে লাশটি অর্ধগলিত হওয়ায় পোশাকের মূল রং বোঝা যায়নি।

তিনি আরও জানান, লাশের মাথার অংশ কঙ্কাল হয়ে গেছে এবং ডান কপালে ফাটা চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। শরীরের বাকি অংশও পচে বিকৃত হয়ে গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত হিসেবে একটি রশি ও চুল উদ্ধার করেছে। 

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।   

/এআইবি/এসএন‌কে/এসটি/  
সম্পর্কিত
পরিচিত কণ্ঠে ‘সন্তান বিপদে’ বলে অভিভাবকদের ফোন: প্রতারণার নতুন ফাঁদ
রাতের আঁধারে মিরপুরে রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দিলো কারা
কেরানীগঞ্জে ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার, যুবলীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সীমান্তে শিক্ষার প্রসারে জোর দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সীমান্তে শিক্ষার প্রসারে জোর দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের দ্বিপাক্ষিক বৈঠক
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের দ্বিপাক্ষিক বৈঠক
বড় হচ্ছে বহর, কতটা প্রস্তুত বিমান
বড় হচ্ছে বহর, কতটা প্রস্তুত বিমান
সরকারি চাকরিতে রাজনৈতিক ‘পরিচয়ভিত্তিক বৈষম্য’ বন্ধের দাবি জকসুর
সরকারি চাকরিতে রাজনৈতিক ‘পরিচয়ভিত্তিক বৈষম্য’ বন্ধের দাবি জকসুর
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
ইলিশের সংকট কোথায়
ইলিশের সংকট কোথায়