ইবিতে ৫ বিভাগের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ২৩:২০আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২৩:৩৫

প্রেস ব্রিফিংয়ে ক্লাস বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের সার্টিফিকেট ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচটি বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (২৭ জানুয়ারি) বেলা এগারোটায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া অনুষদ ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে ক্লাস বর্জনের ঘোষণা দেন। এ সময় দাবি আদায়ে আগামী মঙ্গলবার পর্যন্ত প্রশাসনকে সময় বেঁধে দেন শিক্ষার্থীরা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত বছরের ১২ নভেম্বর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও কেমিকৌশল এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমন্বয়ে প্রকৌশল অনুষদ গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বিভাগগুলোতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করবে কর্তৃপক্ষ। ফলে আগের ব্যাচের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে বঞ্চিত হচ্ছে। এতে চাকরির বাজারে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এ সমস্যা সমাধানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবি জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর রশিদ আসকারী বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। শিক্ষার্থীরা আমার কাছে কোনও দাবি নিয়ে আসেনি। যে সিন্ডিকেট থেকে প্রকৌশল অনুষদভুক্ত হয়েছে তখন থেকে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাবে।’

/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম