শাবিপ্রবিতে ছিনতাইকারীর আঘাতে শিক্ষার্থী আহত

শাবিপ্রবি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৯, ০০:৫৪আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০১:০১

হাসপাতালের বেডে হাসিবুল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছিনতাইকারীর আঘাতে দেওয়ান হাসিবুল নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।  তিনি ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের পার্শ্ববর্তী টিলায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। পরে ওই শিক্ষার্থীকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসিবুল আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের হাসিবুল তার এক সহপাঠীকে নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনের পার্শ্ববর্তী টিলার দিকে ঘুরতে যায়। এ সময় এক ছিনতাইকারী তার কাছ থেকে ব্যাগ ছিনতাই করতে গেলে সে বাধা দেয়। এ সময় ছিনতাইকারী গাছের ডাল দিয়ে আঘাত করলে তার মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওই হাসপাতালে কর্মরত এক চিকিৎসক জানান, বর্তমানে হাসিবুল আশঙ্কামুক্ত। তবে তার মাথার সিটিস্ক্যান করে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।

এই ক্যাম্পাসে সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ চলাচলে এমন ঘটনা বারবার ঘটছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

/এমএএ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের