গোসল করতে গিয়ে শিশু খুন: পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

গাজীপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৯, ১৩:৫৩আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৪:৩৭

গাজীপুর গাজীপুরে নানার বাড়িতে গোসল করতে গিয়ে এক শিশু খুন হয়েছে। নিহত তাফান্নুম তাহি (৫) গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর সোন্ডা এলাকার হুমায়ুন কবিরের মেয়ে এবং স্থানীয় মাতৃছায়া কিন্ডার গার্টেন স্কুলের নার্সারির শ্রেণির ছাত্রী। পুলিশ ধারণা করেছে, দুর্বৃত্তরা ওই শিশুকে ধর্ষণের পর ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করে। রবিবার রাত সাড়ে ৭টার দিকে শিশুটির লাশ তার বাড়ির পাশের কাশবন থেকে উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) কবির উদ্দিন ও স্থানীয়রা জানান, বরিশালের হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুরের সোন্ডা এলাকার নিজ বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। হুমায়ুন স্থানীয় একটি পোশাক কারখানায় এবং তার স্ত্রী মাতৃছায়া কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করেন। তাদের দুই মেয়ের মধ্যে তাফান্নুম তাহি ছোট। রবিবার বেলা ১১টার দিকে শাওয়ারের পানিতে গোসল করার জন্য পাশেই নানা আমির হোসেনের বাড়ির উদ্দেশে তাফান্নুম তাহি ঘর থেকে বের হয়। দুপুর পর্যন্ত সে বাসায় ফিরে না আসায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। রাতে তারা বাড়ির অদূরে একটি জমির কাশবনে তাফান্নুমের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে কৌশলে ওই কাশবনে নিয়ে ধর্ষণ করে দুর্বৃত্ত কোনও ব্যক্তি। পরে বিষয়টি ধামাচাপা দিতে ইট দিয়ে মাথা থেঁতলে শিশুটিকে ঘটনাস্থলেই হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় সে। ইট দিয়ে থেঁতলানোর কারণে শিশুটির মাথার মগজ বেরিয়ে গেছে। তবে এ ঘটনায় ভোররাত পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি