ফেসবুকে ‘রাষ্ট্রবিরোধী’ প্রচারণা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মো. জাহিদুল ইসলাম (২০) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২৮ জানুয়ারি) ভোরে বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আটক মো. জাহিদুল ইসলাম বাঁশখালীর শেখেরখীল এলাকার মো. ইসহাকের ছেলে।
তিনি আরও জানান, জাহিদুল সরকারের সুনাম নষ্ট করার লক্ষ্যে ফেসবুকে রাষ্ট্রবিরোধী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে ব্যাঙ্গ ছবি প্রকাশ ও বিভিন্ন অশ্লীল পোস্ট শেয়ার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে আসছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য ও ছবি প্রকাশ করে আসছে। এসব অভিযোগে সোমবার ভোরে তাকে বাঁশখালী থেকে গ্রেফতার করা হয়। তার ব্যক্তিগত মোবাইল ফোন ও ফেসবুক আইডি বিশ্লেষণ করে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








