ফেনীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর আরাফাত হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার (২৮ জানুয়ারি) সকালে শহরের পাঠানবাড়ির পেছনের মাঠ থেকে মাটিচাপা দেওয়া লাশটি উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত আরাফাত ফেনী শহরের পুলিশ লাইন্স স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিল।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রবিবার রাত ৯টার দিকে শহরের পাঠানবাড়ি রোডের মমিন জাহান মসজিদ সংলগ্ন বাসার সামনে থেকে প্রবাসি জসিম উদ্দিনের ছেলে আরাফাত নিখোঁজ হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








