২ মাস কারাবাসের পর জামিনে মুক্ত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন

চাঁদপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৯, ১৯:৩৫আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৯:৪৩

এহছানুল হক মিলন (ফাইল ছবি)

দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ জানুয়ারি) উচ্চ আদালত থেকে জামিন আদেশ পাওয়ার পর চাঁদপুর জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের প্রধান আইনজীবী কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘১৮টি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় গত বছরের ২৩ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়। পরে এসব মামলায় নিম্ন আদালতে জামিন চাইলেও তা নাকচ হয়। পরবর্তীতে উচ্চ আদালতে এই মামলাগুলো তোলা হলে হাইকোর্টের একটি বেঞ্চ সবগুলো মামলাতেই জামিন প্রদান করেন মিলনকে। ওই জামিননামা সোমবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরওয়ার আলমের আদালতে উপস্থাপন করলে মিলনকে মুক্তি দিতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। পরবর্তীতে আমি এবং আরেক আইনজীবী মাঈনুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবীসহ কয়েকজ জেলগেটে গিয়ে তাকে নিয়ে আসি।’

প্রসঙ্গত, এর আগে গত বছরের ২৩ নভেম্বর রাতে চট্টগ্রামের চট্টেশ্বরী রোডে এক আত্মীয়র বাড়ি থেকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে ১৮টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

উল্লেখ্য, এর আগে এহছানুল হক মিলনকে ২০১০ সালের ১৪ মার্চ মান্নান মাস্টার হত্যা মামলা, ভ্যানিটি ব্যাগ ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অভিযোগে বেশ কয়েকটি মামলায় আটক করা হয়। সেসময় তিনি ১৪ মাস ২৬ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হন। পরে তিনি চিকিৎসা এবং ওমরা হজ করতে মালয়েশিয়াসহ বিদেশে অবস্থান করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছু দিন আগে বাংলাদেশে আসেন তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম