রাঙামাটি লংগদুরে গ্রামে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) কর্মী পবিত্র চাকমা (৪০)-কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে ভূইয়াছড়া গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত হন তিনি।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামন্ত এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঘটনাস্থল উপজেলা সদর থেকে একটু দূরে। পুলিশ ইত্যোমধ্যে রওনা দিয়েছে। পুলিশ ফিরে আসার পর বিস্তারিত জানানো যাবে।’
ইউডিএফ প্রসীত গ্রুপের লংগদু উপজেলা সংগঠক প্রকাশ চাকমা বলেন, ‘জেএসএস (এমএনলারমা)-এরনেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে। হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন পরিমান চাকমাসহ আরও ১০-১২ জন।’
তবে অভিযোগ অস্বীকার করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা) এর লংগদু উপজেলা সভাপতি অলঙ্গ লাল চাকমা বলেন, ‘আমি এই মূহূর্তে লংগদুর বাহিরে আছি। তবে আমি খবর নিয়ে যতকুটু জেনেছি, গতকাল (২৮ জানুয়ারি) রাতে তাদের (ইউপিডিএফ প্রসীত গ্রুপ) মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তাই আমার মনে হচ্ছে টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড হতে পারে।’








