রাতের আঁধারে দুই হাজার ফুলের চারা উপড়ে দিল দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ১৫:১৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৭:৪২

রাতের আঁধারে দুই হাজার ফুলের চারা উপড়ে দিল দুর্বত্তরা কুষ্টিয়ার মিরপুরে রাতের আঁধারে একটি নার্সারিতে ঢুকে প্রায় দুই হাজার ফুলের চারাগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই নার্সারীর মালিক মো. স্বপন আলী জানান, এসব গাছের মূল্য প্রায় ২০ হাজার টাকা।

স্বপন আলী আরও জানান, ‘রাতের কোনও এক সময় আমার নার্সারিতে ঢুকে গাঁদা ফুল, ডালিয়া, ড্রাগন ফল, পান চাটিয়া, ক্রিসমাস ট্রি, মৌচান্ডা, কামরাঙ্গা, অপূর্বিয়া, শাপলা পাতাবাহার, সাইকাসপাম্প, হাইব্রিড গোলাপ, নিমুনিয়া ফুল, জারবেরাসহ প্রায় দুই হাজার গাছ উপড়ে ফেলে। এসব গাছের মূল্য প্রায় ২০হাজার টাকা। এ ব্যাপারে স্থানীয় থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ রাতের আঁধারে দুই হাজার ফুলের চারা উপড়ে দিল দুর্বত্তরা

তিনি জানান, এর আগেও প্রায় তিন বছর আগে দুর্বত্তরা আগাছা দমনের বিষ দিয়ে প্রায় ১০ হাজার গাঁদার চারা নষ্ট করে দিয়েছিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জানান, 'আমি এখন পর্যন্ত এমন কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’