শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ১৭:৫৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৮:০০

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক (২৭) মারা  গেছেন।  বুধবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় সংঘটিত এ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবককে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার আইডিয়াল মোড়ে বালিভর্তি একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। আবদুর রশীদ নামে এক পোশাককর্মী তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক এবি সিদ্দিক জানান, ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে বড় ধরনের একাধিক ক্ষত ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে  জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বুধবার  দুপুরে  সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম