নীলফামারীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নীলফামারী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ১৮:২১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৮:৪৮

নীলফামারী

নীলফামারীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা (১৯) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে জেলা শহরের বাড়াইপাড়া গ্রামের বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের শামীম হোসেনের ছেলে ও নীলফামারী বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থী। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এরশাদ আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার বিকালে একাই বাড়িতে ছিল ওই ছাত্রী। এ সময় প্রতিবেশী সোহেল রানা তাকে ফুসলিয়ে বাড়ি সংলগ্ন কৃষি ফার্মের গমক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলেও ধর্ষক সোহেল রানা পালিয়ে যায়। এ ব্যাপারে ধর্ষিতার মা সাইরুন বেগম বাদী হয়ে রাতেই সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি (তদন্ত) এরশাদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ধর্ষক সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে সোহেল। বুধবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম