বেনাপোলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ২৩:০৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২৩:১৮

বেনাপোল নোম্যান্সল্যান্ডে বিএসএফ প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে (ছবি- প্রতিনিধি)

বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেনাপোল বিজিবি কোম্পানি সদরে এ বৈঠক হয়। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সুবেদার মনির হোসেন জানান, বৈঠকে বিএসএফের ১২ সদস্যের দলের নেতৃত্ব দেন ডিআইজি মৃদুল সনোয়াল। বিজিবির পক্ষে ছিলেন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ও লে. কর্নেল জুনায়েদ। বিএসএফ প্রতিনিধি দলটি চেকপোস্টের কাছে নোম্যান্সল্যান্ডে আসলে ৪৯ বিজিবির কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তিনি আরও জানান, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি রিজিউন কমান্ডার পর্যায়ে যশোরে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এটা তার আগাম প্রস্তুতিমূলক সভা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম