হয়রানিমূলক বদলি বাতিলের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৭

মানববন্ধনে শিক্ষক সমাজের প্রতিনিধিরা বরিশালে রেহানা আক্তার নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার বদলির আদেশ প্রত্যাহার ও সব ধরনের হয়রানিমূলক বদলি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষকদের সংগঠন শিক্ষক সমাজ। নগরীর আছমত আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাতৃত্বকালীন ছুটিতে থাকা ওই শিক্ষিকাকে হয়রানিমূলক বদলি করা হয়েছে বলে অভিযোগ করে শিক্ষক সমাজ।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে নগরীর টাউন হল চত্বরে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক মতিউর রহমান।

এ সময় বক্তৃতা করেন– বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি জহিরুল ইসলাম জাফর, শিক্ষক আবুল কালাম আজাদ, আয়শা আক্তার, রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা কামাল, কেএম সাব্বিরসহ অন্যরা।

বক্তারা বলেন, আগামী রবিবারের মধ্যে শিক্ষক সমাজের দাবি মেনে নেওয়া না হলে শিক্ষা অফিস ঘেরাও করাসহ কঠোর আন্দোলনে যাওয়া হবে।

মানববন্ধনে বরিশাল সদর উপজেলা ও মহানগরের ২০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এর পূর্বে একই দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভাগীয় কার্যালয় ঘেরাও করেন শিক্ষকরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান